বাঙালি রান্নার টান
ভাত, ডাল, সবজি আর প্রিয় মাছ-মাংসের পদে চেনা স্বাদের আমন্ত্রণ।
আমাদের কথা চিনার পার্ক, কলকাতা
চেনা বাঙালি রান্নার স্বাদ, কাঁসার থালার উষ্ণতা আর আপনজনের সঙ্গে একটু আড্ডা—এই নিয়েই হা-ভাতে।
আমাদের গল্প পড়ুনচিনার পার্কে আমাদের রেস্টুরেন্ট
খাবার, মানুষ আর গল্প
কলকাতার চিনার পার্কে হা-ভাতে আপনাকে স্বাগত। পরিচিত বাঙালি রান্নার স্বাদ আর আপনজনের সঙ্গে আড্ডার আনন্দ—এই দুই নিয়েই আমাদের পথচলা।
কাঁসার থালায় ভাত, ডাল, দিনের সবজি থেকে মাছ-মাংসের প্রিয় পদ পরিবেশন করি যত্ন নিয়ে। আরামদায়ক পরিবেশ ও পরিচ্ছন্নতার দিকে নজর রেখে চাই, প্রতিবার এখানে এসে আপনি ঘরের মতো স্বস্তি পান।
ভাত, ডাল, সবজি আর প্রিয় মাছ-মাংসের পদে চেনা স্বাদের আমন্ত্রণ।
বাঙালি খাবারের আনন্দকে আরও আপন করে তোলে কাঁসার থালা।
পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য স্বস্তির একটি জায়গা।
চিনার পার্কে দেখা হবে
পছন্দের মানুষদের নিয়ে চলে আসুন। বাঙালি স্বাদের আড্ডায় আপনার জন্য আমাদের দরজা খোলা।